খুলছে বর্ধমানের জ্যুওলজিক্যাল পার্ক - The News Lion

খুলছে বর্ধমানের জ্যুওলজিক্যাল পার্ক




দি নিউজ লায়ন ;    খুলছে বর্ধমানের জ্যুওলজিক্যাল পার্ক তথা রমনাবাগান চিড়িয়াখানা। শুক্রবার অর্থাৎ আজ থেকে ফের বাঘ, ভাল্লুক, হরিণ ইত্যাদি দেখার সুযোগ ঘটবে পশু ও প্রকৃতিপ্রেমীদের। 


বর্ধমানের এই জ্যুওলজিক্যাল পার্ক তথা রমনাবাগান চিড়িয়াখানায় সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনেই এই অভয়ারণ্য খোলা হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন জেলা মুখ্য বনাধিকারিক দেবাশীষ শর্মা। তিনি জানিয়েছেন, করোনাকে মাথায় রেখেই ইতিমধ্যেই অনলাইন টিকিট কেটে দর্শকদের ঢোকার ব্যবস্থা করেছেন এই জুলজিক্যাল পার্কে। পাশপাশি সকলের জন্য বাধ্যতামূলক করা হচ্ছে মাস্ক। 


দর্শকদের মানতে হবে সামাজিক দুরত্বও। এমনকি পশু পক্ষীদের জন্য নির্দিষ্ট এনক্লোজারের রেলিংয়েও হাত দেওয়া যাবে না বলে ঘোষণা করা হয়েছে বনদপ্তরের পক্ষ থেকে। সার্বিক স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য ইতিমধ্যেই পার্কের গেটের মুখে বসানো হচ্ছে স্যানিটাইজার মেশিন। বাড়তি নিরাপত্তার জন্য বাড়ানো হচ্ছে নিরাপত্তা কর্মীর সংখ্যাও। বনবিভাগ সূত্রে জানা গেছে, প্রতিদিনই সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত খোলা থাকবে এই চিড়িয়াখানা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.